jugdhara
Monday , 29 June 2026 | [bangla_date]
  1. Crimes
  2. Dhaka
  3. Lifestyle
  4. Mymensingh
  5. অর্থনীতি
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ধর্ম
  8. চট্টগ্রাম
  9. ঢাকা
  10. দেলদুয়ার
  11. বরিশাল
  12. বিভাগ
  13. বোররচর ইউনিয়ন
  14. ময়মনসিংহ
  15. রাজনীতি

​দেলদুয়ারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন।২৯/০৬/২৬.(রোজ সোমবার)

প্রতিবেদক
MD Anamul Haque
June 29, 2026 1:57 pm

5 / 100 SEO Score

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের দেলদুয়ারে ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে বিনামূল্যে মরিচ, রোপা আমন, ফলের চারা এবং সবজির বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
​২৯ জুন ২০২৬, সোমবার উপজেলা পরিষদ হলরুমে দেলদুয়ার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ সংক্রান্ত এক আলোচনা সভা ও বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​উপজেলা কৃষি অফিসার মাহাবুবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাইমিনুল ইসলাম।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম ফেরদৌস আহমেদ এবং উপজেলা যুবদলের আহ্বায়ক অপু তালুকদার শিবলু।
​সভায় বক্তারা বলেন, দেশের কৃষিখাতকে আরও সমৃদ্ধ করতে এবং কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে আনতে সরকারের এই কৃষি প্রণোদনা কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী ভূমিকা পালন করবে। বিনামূল্যে উন্নত মানের বীজ, চারা ও সার পেয়ে এলাকার কৃষকরা উপকৃত হবেন এবং ফলন বৃদ্ধিতে তা সহায়ক হবে।
​অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সম্মানিত ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথিরা আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে বিনামূল্যে কৃষি সামগ্রী তুলে দেন।

সর্বশেষ - Blog

আপনার জন্য নির্বাচিত
অন্তর্বর্তীকালীন সরকার কোনো দলের পক্ষে নয়: পররাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকার কোনো দলের পক্ষে নয়: পররাষ্ট্র উপদেষ্টা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী : বিনম্র শ্রদ্ধা ও স্মরণের প্রস্তুতি।(বিস্তারিত থাকছে নিচে)

বিএনপিতে যোগ দিলেন গণঅধিকারের রাশেদ খাঁন

বিএনপিতে যোগ দিলেন গণঅধিকারের রাশেদ খাঁন

ওসমান হাদির খুনি ফয়সালের দুই সহযোগী ভারতে আটক

দেলদুয়ারে ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত।(বিস্তারিত থাকছে নিচে)

সারাদেশে অনলাইনে টিসিবি’র নতুন ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।আজ ১৪ জুন ২০২৬রোজ শনিবার।

দেলদুয়ারে তেলের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: বেশি দামে তেল বিক্রি করায় জরিমানা ও স্পটেই তেল বিতরণ

​দেলদুয়ারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন।২৯/০৬/২৬.(রোজ সোমবার)

গণঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ

লিমন ও বৃষ্টি নিখোঁজ হওয়ার বিকেল থেকে রাতে কী ঘটেছিল, কী করেছিল সন্দেহভাজন খুনি