টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা কৃষক দলের সদস্য সচিব লুৎফর রহমান -এর পিতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র একনিষ্ঠ ও ত্যাগী কর্মী আছর উদ্দিন আজ শুক্রবার দুপুর ১:০০ঘটিকায় সময় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জীবনের শেষ সময় পর্যন্ত অবিচল এক আদর্শ
আছর উদ্দিন ভাই এলাকায় বিএনপির একজন ‘কট্টর’ সমর্থক ও দুর্দিনের কাণ্ডারি হিসেবে পরিচিত ছিলেন। দলের প্রতি তাঁর আনুগত্য এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে তাঁর অবদান স্থানীয় নেতাকর্মীদের মাঝে শ্রদ্ধার সাথে স্মরণীয় হয়ে থাকবে। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত পরহেজগার ও সাদামাটা মানুষ ছিলেন।















