jugdhara
Monday , 6 July 2026 | [bangla_date]
  1. Crimes
  2. Dhaka
  3. Lifestyle
  4. Mymensingh
  5. অর্থনীতি
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ধর্ম
  8. চট্টগ্রাম
  9. ঢাকা
  10. দেলদুয়ার
  11. বরিশাল
  12. বিভাগ
  13. বোররচর ইউনিয়ন
  14. ময়মনসিংহ
  15. রাজনীতি

দেলদুয়ারে ইউএনও, এসিল্যান্ড ও ওসির এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন।(বিস্তারিত থাকছে নিচে)

প্রতিবেদক
MD Anamul Haque
July 6, 2026 5:28 pm

8 / 100 SEO Score

​দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের দেলদুয়ারে অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে ২০২৬ শিক্ষাবর্ষের এইচএসসি (উচ্চ মাধ্যমিক) পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাবৃন্দ।

​পরিদর্শন দলে উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার জনাব জোহরা সুলতানা যূথী, সহকারী কমিশনার (ভূমি) জনাব মোহাইমিনুল হক এবং দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ জনাব সাখাওয়াৎ হোসেন।

​পরিদর্শনকালে কর্মকর্তাবৃন্দ পরীক্ষা কক্ষগুলো ঘুরে দেখেন এবং পরীক্ষার্থীদের আসন বিন্যাস, উপস্থিতি ও কেন্দ্রের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তারা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পরিদর্শকদের (ইনভিজিলেটর) সরকারের নির্দেশনা মোতাবেক অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

​উপজেলা নির্বাহী অফিসার জনাব জোহরা সুলতানা যূথী বলেন,

“পরীক্ষার্থীরা যাতে কোনো প্রকার মানসিক চাপ ছাড়া অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে পরীক্ষা দিতে পারে, প্রশাসন থেকে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো কেন্দ্রে যাতে কোনো ধরনের অনিয়ম বা অসদুপায় অবলম্বন না করা হয়, সে বিষয়ে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে।”

​পরীক্ষা কেন্দ্রের বাইরে অভিভাবক ও বহিরাগতদের অনাকাঙ্ক্ষিত ভিড় এড়াতে এবং কেন্দ্রের চারপাশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব সাখাওয়াৎ হোসেন জানান, পরীক্ষা চলাকালীন কেন্দ্রের চারপাশ জুড়ে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে পুলিশ তৎপর রয়েছে।

​পরীক্ষার প্রশাসনের এমন তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ পরীক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক মহল। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সচিবগণ জানান, প্রশাসনের নিয়মিত তদারকির কারণে পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হচ্ছে।

সর্বশেষ - Blog

আপনার জন্য নির্বাচিত
আবার শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ

আবার শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ

হাদি হত্যার প্রতিবাদে সাত দেশের ভারতীয় দূতাবাসের সামনে শিখদের বিক্ষোভ আজ

হাদি হ/ত্যা/র প্রতিবাদে সাত দেশের ভারতীয় দূতাবাসের সামনে শিখদের বি/ক্ষো/ভ আজ

গোপালগঞ্জে আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী যোগ দিলেন বিএনপিতে

মৃত্যুর পর মামলাটি হত্যা মামলা হিসেবে রূপান্তরিত হয় এবং তদন্ত চলছে..

এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন মওলানা ভাসানীর নাতি

​দেলদুয়ারে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা।(বিস্তারিত নিচে)

দেলদুয়ারে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত(বিস্তারিত নিচে)

পদ্মার পাড়ে নতুন ইতিহাস: পারমাণবিক শক্তির পথে বাংলাদেশ।(বিস্তারিত নিচে)

হাফেজ হলেন ৫০০ ফি/লি/স্তিনি

ধ্বংসস্তূপের মধ্যেই কোরআনের হাফেজ হলেন ৫০০ ফি/লি/স্তিনি, পেলেন সংবর্ধনা

সারাদেশে অনলাইনে টিসিবি’র নতুন ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।আজ ১৪ জুন ২০২৬রোজ শনিবার।