jugdhara
Thursday , 11 December 2025 | [bangla_date]
  1. Crimes
  2. Dhaka
  3. Lifestyle
  4. Mymensingh
  5. অর্থনীতি
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ধর্ম
  8. চট্টগ্রাম
  9. ঢাকা
  10. দেলদুয়ার
  11. বরিশাল
  12. বিভাগ
  13. বোররচর ইউনিয়ন
  14. ময়মনসিংহ
  15. রাজনীতি

গণঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ

প্রতিবেদক
jagonews
December 11, 2025 2:40 am

47 / 100 SEO Score
নিউজটি অডিও শুনুন🎵

সদ্য পদত্যাগ করা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

আবার গণঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। বুধবার রাত সাড়ে ১০টার দিকে একটি গণমাধ্যমকে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

সদ্য পদত্যাগ করা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আবার গণঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। বুধবার রাত সাড়ে ১০টার দিকে একটি গণমাধ্যমকে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

রাশেদ খান বলেন, ‘আমাদের ছাত্র সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিল আসিফ মাহমুদ। ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে কোটাবিরোধী আন্দোলন থেকে শুরু করে আমাদের সঙ্গে রাজপথের সব লড়াই-সংগ্রামে ছিল সে। এমনকি সেসময় অনেক নির্যাতনের শিকার হতে হয়েছে তাকে।’

তিনি আরও বলেন, ‘আসিফের সঙ্গে আমাদের আলাপ চলছে। এর আগেও সে গণঅধিকার পরিষদের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। দলে তাকে সম্মানজনক পদ দেওয়া হবে। এ নিয়ে তার সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। খুব শিগগিরই বিষয়টি চূড়ান্ত করা হবে। তবে তাকে আমরা যেকোনো মূল্যে দলে ফেরাতে চাই।’

এর আগে, বুধবার সন্ধ্যায় যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিকেলে সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। তিনি বলেন, ‘আমি নির্বাচন করব, এটা নিশ্চিত। যে দল থেকেই নির্বাচন করি সেটা পরে জানানো হবে।’

জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার উদ্দেশ্যে উপদেষ্টার পদ ছাড়েন আসিফ মাহমুদ। রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে, তিনি ঢাকা-১০ আসন (ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ) থেকে নির্বাচন করতে পারেন। ইতোমধ্যে তিনি এ আসনের ভোটারও হয়েছেন।

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর ৮ আগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে তিনজন সরকারে জায়গা পান। তাদের মধ্যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রথমে শ্রম উপদেষ্টা এবং পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

সর্বশেষ - Blog

আপনার জন্য নির্বাচিত

এনসিপি থেকে তাসনিম জারার পদত্যাগ

ইনকিলাব মঞ্চের

দেশব্যাপী বিক্ষোভের ডাক ইনকিলাব মঞ্চের

স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ডিজিটাল পদ্ধতিতে ধান সংগ্রহ শুরু: ২০ মে’র মধ্যে নিবন্ধনের আহ্বান।(বিস্তারিত থাকছে নিচে)

দেলদুয়ারে মোটরসাইকেলে যাওয়ার পথে বজ্রপাতে বাবা-মেয়ের মর্মান্তিক মৃত্যু।০৫/০৬/২০২৬…

দেলদুয়ারে উপজেলা প্রশাসনের উদ্যোগে কুরবানীর বর্জ্য অপসারণ ও ডেঙ্গু বিশেষ পরিচ্ছন্নতা অভিযান সফলভাবে সম্পন্ন। ৩০/০৫/২০২৬ শনিবার

দেলদুয়ারে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবীর জেল।(বিস্তারিত থাকছে নিচে)

ইউরোপের মাটিতে লাল-সবুজের ইতিহাস: সানমারিনোকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়।

হাফেজ হলেন ৫০০ ফি/লি/স্তিনি

ধ্বংসস্তূপের মধ্যেই কোরআনের হাফেজ হলেন ৫০০ ফি/লি/স্তিনি, পেলেন সংবর্ধনা

❝স্ত্রী ক্যান্সারে আক্রান্ত ছিলেন❞ প্রেয়সী কখনো অসুন্দর হয় না

স্ত্রী ক্যা/ন্সারে আক্রান্ত ছিলেন, প্রেয়সী কখনো অসুন্দর হয় না

পদ্মার পাড়ে নতুন ইতিহাস: পারমাণবিক শক্তির পথে বাংলাদেশ।(বিস্তারিত নিচে)