Warning: Constant DONOTCACHEPAGE already defined in /home/doinikju/public_html/wp-content/themes/jagonews/functions.php on line 331
অন্তর্বর্তীকালীন সরকার কোনো দলের পক্ষে নয়: পররাষ্ট্র উপদেষ্টা Your request was blocked.
jugdhara
Saturday , 27 December 2025 | [bangla_date]
  1. Crimes
  2. Dhaka
  3. Lifestyle
  4. Mymensingh
  5. অর্থনীতি
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ধর্ম
  8. চট্টগ্রাম
  9. ঢাকা
  10. দেলদুয়ার
  11. বরিশাল
  12. বিভাগ
  13. বোররচর ইউনিয়ন
  14. ময়মনসিংহ
  15. রাজনীতি

অন্তর্বর্তীকালীন সরকার কোনো দলের পক্ষে নয়: পররাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
jagonews
December 27, 2025 4:44 pm
অন্তর্বর্তীকালীন সরকার কোনো দলের পক্ষে নয়: পররাষ্ট্র উপদেষ্টা

53 / 100 SEO Score

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার কোনো রাজনৈতিক দলের পক্ষে নয়। বিষয়টি স্পষ্ট করে উল্লেখ করে তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার কোনো দলের পক্ষে নয়—এটা আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি।

”শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে ভোলা বালক সরকারি স্কুল মাঠে ভোটের গাড়ি ‘ক্যারাভান’ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা আশা করছি, উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে এই নির্বাচন সম্পন্ন হবে।”

তিনি আরও বলেন, “আগামী সংসদ নির্বাচনের বিশেষ গুরুত্ব রয়েছে কয়েকটি কারণে। এর মধ্যে অন্যতম হলো—গত ১৫ বছরে সত্যিকার অর্থে কোনো নির্বাচন হয়নি। যদি নির্বাচনের কথা বলা হয়, তাহলে সর্বশেষ গ্রহণযোগ্য নির্বাচন হয়েছিল ২০০৮ সালে।”

মো. তৌহিদ হোসেন বলেন, “৩০ বছরের নিচে থাকা তরুণদের বড় একটি অংশ আজ পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ পায়নি। তারা প্রকৃত অর্থে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। এবার আমার লক্ষ্য, দেশের প্রতিটি মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে—সে জন্য আমরা কাজ করছি।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

হাদির খু/নিকে পার করেন ২ নেতা, টাকা লেনদেনসহ জানা গেল চাঞ্চল্যকর তথ্য

মোবাইল ফোন নিবন্ধনের সময় বাড়লো ৩ মাস

৫ মিনিটের ব্যবধানে সিলেটে দুইবার ভূমিকম্প

গুলিস্তানের খদ্দর মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে

গুলিস্তানের খদ্দর মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে

বাউল আবুল সরকারের মৃত্যুদণ্ডের দাবিতে হেফাজতের সম্মেলন

হাদি হত্যার বিচার দাবিতে আজ থেকে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি

তাসনিম জারার মনোনয়ন বাতিল

এবার ‘চীনা’ ট্যাগ দিয়ে ভারতে,বিএসএফ সদস্যের ছেলেকে পিটিয়ে হত্যা

পাগলা মসজিদ

পাগলা মসজিদের দানবাক্সে মিললো ১১ কোটি ৭৮ লাখ টাকা

​দেলদুয়ারে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত​নিজস্ব প্রতিবেদক, দেলদুয়ার | ২৬ মার্চ, ২০২৬​