jugdhara
Monday , 29 December 2025 | [bangla_date]
  1. Crimes
  2. Dhaka
  3. Lifestyle
  4. Mymensingh
  5. অর্থনীতি
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ধর্ম
  8. চট্টগ্রাম
  9. ঢাকা
  10. দেলদুয়ার
  11. বরিশাল
  12. বিভাগ
  13. বোররচর ইউনিয়ন
  14. ময়মনসিংহ
  15. রাজনীতি

এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন মওলানা ভাসানীর নাতি

প্রতিবেদক
jagonews
December 29, 2025 10:18 am

44 / 100 SEO Score

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়ার ঘোষণা দিয়েছেন দলটির কৃষক উইংয়ের প্রধান সমন্বয়কারী ও মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাতি আজাদ খান ভাসানী।

রোববার (২৮ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এ সিদ্ধান্ত জানান। পোস্টে আজাদ খান ভাসানী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে তিনি এনসিপিতে যুক্ত হয়েছিলেন। তিনি মুক্তিযুদ্ধের অসমাপ্ত লড়াই হিসেবে ওই আন্দোলনকে বিবেচনা করতেন এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনের সংগ্রামে নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন।

তিনি আরও বলেন, মওলানা ভাসানীর গণমানুষভিত্তিক, সাম্রাজ্যবাদ ও বৈষম্যবিরোধী রাজনীতির আদর্শ থেকেই তিনি প্রথমে জাতীয় নাগরিক কমিটি এবং পরে এনসিপিতে যোগ দেন এবং কৃষক উইংয়ের দায়িত্ব গ্রহণ করেন।

তবে বাস্তব অভিজ্ঞতায় নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজনীয় দায়বদ্ধতা, গণমানুষের প্রতি দরদ ও ত্যাগের ঘাটতি তিনি স্পষ্টভাবে অনুভব করেছেন বলে উল্লেখ করেন। পাশাপাশি নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও স্বতন্ত্র পরিচয় গড়ে তোলার ক্ষেত্রেও প্রত্যাশিত অগ্রগতি না থাকায় তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নেন।

সর্বশেষ - Blog

আপনার জন্য নির্বাচিত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জনের মর্মান্তিক মৃত্যু: উদ্ধার কাজ চলছে।২৫/৬/২৬-রোজ সোমবার

গণঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ

দেলদুয়ারে ধলেশ্বরী নদীর পাড়ে নারীকে কুপিয়ে হত্যা, মরদেহ উদ্ধার।৬/৫/২৬ রোজ বুধবার

দেলদুয়ারে গভীর রাতে প্রশাসনের অভিযান: বেকু ও ড্রাম ট্রাক জব্দ।(বিস্তারিত থাকতে নিচে)

দেলদুয়ারে এমআর টিকাদান কর্মসূচি-২০২৬ উপলক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত১৯/০৪/২৬

হাদিকে খুনের জন্যই ফয়সালকে জামিনে বের করা হয়, আরও যা জানা গেল 

জামায়াত নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে

​দেলদুয়ারে স্বাধীনতা দিবসে আরমৈষ্টা শিখা জনকল্যাণ সমিতির ক্রীড়া উৎসব অনুষ্ঠিত​ , দেলদুয়ার | ২৭ মার্চ, ২০২৬

ওসমান হাদির মৃত্যু নিয়ে যে তথ্য দিলেন ডা. আহাদ

ডিসেম্বরের ৮ দিনেই এলো বিলিয়ন ডলার রেমিট্যান্স..