নিজস্ব প্রতিবেদক, দেলদুয়ার | ১১ মে, ২০২৬
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় অবৈধভাবে বালি ও মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে উপজেলা প্রশাসন। গত রবিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার আর্মিষ্ঠা ও ধানকিসহ বিভিন্ন এলাকায় এক বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার। জোহরা সুলতানা যূথী। তার সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মহাইমিনুল ইসলাম এবং পুলিশের একটি চৌকস দল।
অভিযান চলাকালে অবৈধভাবে মাটি কাটার দায়ে ঘটনাস্থল থেকে:
০১টি বেকু (মাটি কাটার যন্ত্র) এবং
০২টি ড্রাম ট্রাক জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জোহরা সুলতানা যূথী জানান, ফসলি জমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে বালি ও মাটি কাটার বিরুদ্ধে এই অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
গভীর রাতে প্রশাসনের এই আকস্মিক অভিযানে অবৈধ বালি ও মাটি ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।


















