Warning: Constant DONOTCACHEPAGE already defined in /home/doinikju/public_html/wp-content/themes/jagonews/functions.php on line 331
জামায়াত নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে - Doinik Jugdhara Your request was blocked.
jugdhara
Saturday , 6 December 2025 | [bangla_date]
  1. Crimes
  2. Dhaka
  3. Lifestyle
  4. Mymensingh
  5. অর্থনীতি
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ধর্ম
  8. চট্টগ্রাম
  9. ঢাকা
  10. দেলদুয়ার
  11. বরিশাল
  12. বিভাগ
  13. বোররচর ইউনিয়ন
  14. ময়মনসিংহ
  15. রাজনীতি

জামায়াত নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে

প্রতিবেদক
jagonews
December 6, 2025 1:58 pm

গাইবান্ধার পলাশবাড়ীতে চায়নিজ কুড়াল দিয়ে আপেল মাহমুদ (৩৫) নামের এক জামায়াত নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী হাসান মিয়ার বিরুদ্ধে। শুক্রবার (৫ ডিসেম্বর) দিবাগত রাতে পলাশবাড়ী পৌরসভার গোয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত জামায়াত নেতা পৌরসভার বাড়াইপাড়ার বাসিন্দা। তিনি পলাশবাড়ী পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের বায়তুলমাল সম্পাদক। অভিযুক্ত হাসান মিয়া একই পৌরসভার গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী ছিলেন। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত কুমার শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, আপেল মাহমুদ শুক্রবার রাতে পলাশবাড়ী থেকে বাড়ি ফিরছিলেন। গোয়ালপাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ হাসান মিয়া চায়নিজ কুড়াল হাতে নিয়ে আপেল মাহমুদের ওপর হামলা করেন। চায়নিজ কুড়াল দিয়ে আপেল মাহমুদের বাঁ হাতে আঘাত করেন। এ সময় আপেল মাহমুদ চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এলে হাসান মিয়া ঘটনাস্থল ত্যাগ করেন। রক্তাক্ত অবস্থায় আপেল মাহমুদকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে পলাশবাড়ী থানার ওসি প্রশান্ত কুমার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

সর্বশেষ - আন্তর্জাতিক