jugdhara
Friday , 19 June 2026 | [bangla_date]
  1. Crimes
  2. Dhaka
  3. Lifestyle
  4. Mymensingh
  5. অর্থনীতি
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ধর্ম
  8. চট্টগ্রাম
  9. ঢাকা
  10. দেলদুয়ার
  11. বরিশাল
  12. বিভাগ
  13. বোররচর ইউনিয়ন
  14. ময়মনসিংহ
  15. রাজনীতি

দেলদুয়ারে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু।১৯/০৬/২৬.রোজ শুক্রবার

প্রতিবেদক
MD Anamul Haque
June 19, 2026 3:43 pm

8 / 100 SEO Score

নিজস্ব প্রতিবেদক, দেলদুয়ার (টাঙ্গাইল): টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ ১৯ জুন (শুক্রবার) সকাল আনুমানিক ১০:০০ ঘটিকায় আটিয়া ইউনিয়নের নাল্লাপাড়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

​নিহত শিশুরা হলো— নাল্লাপাড়া গ্রামের রিপন চৌধুরীর ছেলে আঃ রহমান (১১) এবং একই গ্রামের নূর মোহাম্মদের ছেলে ফয়সাল চৌধুরী (০৭)।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে নাল্লাপাড়া গ্রামের জনৈক মাখনের পুকুরে এক শিশুর মাথা ভাসতে দেখেন রাসেল ও ইয়ামিন নামের দুই পথচারী। সন্দেহ হওয়ায় তারা দ্রুত পুকুরে নেমে তল্লাশি চালান এবং সেখান থেকে উভয় শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন।

​উদ্ধারের পরপরই পথচারী ও স্থানীয় লোকজন শিশুদের দ্রুত দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের নিবিড় পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

​একসঙ্গে দুই অবুঝ শিশুর এমন আকস্মিক ও করুণ মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার ও স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে নাল্লাপাড়া গ্রামের বাতাস।

সর্বশেষ - Blog

আপনার জন্য নির্বাচিত

দেলদুয়ারে গভীর রাতে প্রশাসনের অভিযান: বেকু ও ড্রাম ট্রাক জব্দ।(বিস্তারিত থাকতে নিচে)

ওসমান হাদি

ওসমান হাদির হামলাকারীদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা

​দেলদুয়ারে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা।(বিস্তারিত নিচে)

ঢাকা-২ আসনে জামায়াত -প্রার্থীর মনোনয়ন বাতিল

হাদি হ/ত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ না ছাড়ার ঘোষণা

শহিদ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের সমাবেশ আজ

তাসনিম জারার মনোনয়ন বাতিল

যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

এনসিপি নেত্রী জান্নাত আরা রুমীর মরদেহ উদ্ধার

ওসমান হাদির খুনি ফয়সালের দুই সহযোগী ভারতে আটক

ইসরাক হোসেনের মনোনয়ন বাতিল