jugdhara
Saturday , 13 December 2025 | [bangla_date]
  1. Crimes
  2. Dhaka
  3. Lifestyle
  4. Mymensingh
  5. অর্থনীতি
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ধর্ম
  8. চট্টগ্রাম
  9. ঢাকা
  10. দেলদুয়ার
  11. বরিশাল
  12. বিভাগ
  13. বোররচর ইউনিয়ন
  14. ময়মনসিংহ
  15. রাজনীতি

ওসমান হাদির হামলাকারীদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা

প্রতিবেদক
jagonews
December 13, 2025 9:54 am
ওসমান হাদি

56 / 100 SEO Score

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়া লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর চলমান অভিযান আরও জোরদার ও বেগবান করতে দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ ফেই-২ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শনিবার দুপুর ২টার দিকে সাংবাদিকদের তিনি এ পুরস্কারের কথা জনান। এদিকে গুলি করা একজনকে প্রাথমিকভাবে শনাক্ত করেছে পুলিশ। তার বিষয়ে কোনো তথ্য থাকলে পুলিশকে জানানোর অনুরোধ জানানো হয়েছে। সন্ধানদাতাকে পুরস্কৃত দেয়ার কথাও জানানো হয়।

শনিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অভিযুক্তের সন্ধানদাতার পরিচয় গোপন রাখা হবে এবং উপযুক্ত পুরস্কৃত করা হবে।

শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশায় করে যাওয়ার সময় ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। ওই সময় মোটরসাইকেলে করে এসে দুইজন তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেয়া হয়। পরে হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

সর্বশেষ - Blog

আপনার জন্য নির্বাচিত

দেলদুয়ারে অসহায় ও এতিমদের মাঝে মানবিক সহায়তা ও নারীদের সেলাই মেশিন বিতরণ

ইসরাক হোসেনের মনোনয়ন বাতিল

গোপালগঞ্জে আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী যোগ দিলেন বিএনপিতে

গণঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ

কলকাতায় বাংলাদেশবিরোধী বিক্ষোভে ‘রক্তাক্ত’ ময়ূখ রঞ্জন

ঢাকা-২ আসনে জামায়াত -প্রার্থীর মনোনয়ন বাতিল

অন্তর্বর্তীকালীন সরকার কোনো দলের পক্ষে নয়: পররাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকার কোনো দলের পক্ষে নয়: পররাষ্ট্র উপদেষ্টা

সারাদেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ এর উদ্বোধন: টাঙ্গাইলে উৎসবমুখর পরিবেশে খেলা শুরু।(বিস্তারিত থাকছে নিচে)

হাদির খু/নিকে পার করেন ২ নেতা, টাকা লেনদেনসহ জানা গেল চাঞ্চল্যকর তথ্য

দেলদুয়ারে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু।১৯/০৬/২৬.রোজ শুক্রবার