Warning: Constant DONOTCACHEPAGE already defined in /home/doinikju/public_html/wp-content/themes/jagonews/functions.php on line 331
যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের Your request was blocked.
jugdhara
Saturday , 27 December 2025 | [bangla_date]
  1. Crimes
  2. Dhaka
  3. Lifestyle
  4. Mymensingh
  5. অর্থনীতি
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ধর্ম
  8. চট্টগ্রাম
  9. ঢাকা
  10. দেলদুয়ার
  11. বরিশাল
  12. বিভাগ
  13. বোররচর ইউনিয়ন
  14. ময়মনসিংহ
  15. রাজনীতি

যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

প্রতিবেদক
jagonews
December 27, 2025 6:37 pm
যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

52 / 100 SEO Score

শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ মোড়। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কার্যকর সাড়া না পাওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইনকিলাব মঞ্চ। আন্দোলনকারীরা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।

শনিবার (২৭ ডিসেম্বর) শাহবাগে চলমান বিক্ষোভ কর্মসূচি থেকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের হুঁশিয়ারি দিয়ে বলেন, হাদি হত্যার বিচার না করে কাউকেই ‘সেফ এক্সিট’ দেওয়া হবে না। পরিস্থিতি বিবেচনায় যেকোনো সময় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

শাহবাগে অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্র-জনতা মুহুর্মুহু স্লোগানের মাধ্যমে হাদি হত্যাকারীদের গ্রেপ্তার এবং এর নেপথ্যের পরিকল্পনাকারীদের চিহ্নিত করার দাবি জানাচ্ছেন। ইনকিলাব মঞ্চের নেতারা অভিযোগ করেন, সরকার হাদি হত্যার বিচার প্রক্রিয়ায় স্থবিরতা দেখাচ্ছে, যা শহীদদের রক্তের সঙ্গে বেইমানির শামিল।

হাদি হ/ত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

বিক্ষোভ সমাবেশে আব্দুল্লাহ আল জাবের সরকারের উপদেষ্টাদের কঠোর সমালোচনা করে বলেন,“যারা ভাবছেন কিছুদিন ক্ষমতায় থেকে বিদেশে চলে যাবেন, তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন হবে না। রক্তের সঙ্গে বেইমানি করলে এই জমিনেই আপনাদের বিচার করবে জনতা।”

তিনি আরও বলেন,“এক হাজার ৪০০ শহিদের রক্তের ওপর দাঁড়িয়ে বর্তমান সরকার ক্ষমতায় এলেও এখনো খুনিদের বিচার নিশ্চিত করতে পারেনি। জনগণের ম্যান্ডেট নিয়ে সরকারে আসার দাবি করা এই প্রশাসনের জন্য এটি চরম লজ্জার।”

উপদেষ্টাদের উদ্দেশে প্রশ্ন তুলে জাবের বলেন, হাদি হত্যার বিচারে কারা বাধা হয়ে দাঁড়াচ্ছে, তাদের নাম প্রকাশ করা হোক। তিনি বলেন,
“কারা এই হত্যার পেছনে রয়েছে তা প্রকাশ করুন। আমরা আপনাদের পাহারা দেব, ভয়ের কিছু নেই। কিন্তু বিচার করতে ব্যর্থ হলে আপনাদের জবাবদিহি করতে হবে।”

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ঢাকা-২ আসনে জামায়াত -প্রার্থীর মনোনয়ন বাতিল

ছাত্রশক্তির নেত্রীকে বিয়ে করলেন এনসিপির হান্নান মাসউদ

মৃত্যুর পর মামলাটি হত্যা মামলা হিসেবে রূপান্তরিত হয় এবং তদন্ত চলছে..

হাদিকে খুনের জন্যই ফয়সালকে জামিনে বের করা হয়, আরও যা জানা গেল 

দেলদুয়ার উপজেলা কৃষক দলের সদস্য সচিব লুৎফরের পিতা আছর উদ্দিনের ইন্তেকাল করেছেন ; রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া।(​নিজস্ব প্রতিবেদক, দেলদুয়ার | ২৭ মার্চ, ২০২৬)

বাউল আবুল সরকারের মৃত্যুদণ্ডের দাবিতে হেফাজতের সম্মেলন

এনসিপি থেকে তাসনিম জারার পদত্যাগ

পাগলা মসজিদের দানবাক্সে মিললো ৩৫ বস্তা টাকা, চলছে গণনা

পাগলা মসজিদের দানবাক্সে মিললো ৩৫ বস্তা টাকা, চলছে গণনা

মোহাম্মদপুরে মা-মেয়েকে হ*ত্যা : গৃহকর্মী গ্রে*ফতার

বিএনপিতে যোগ দিলেন গণঅধিকারের রাশেদ খাঁন

বিএনপিতে যোগ দিলেন গণঅধিকারের রাশেদ খাঁন