jugdhara
Friday , 26 December 2025 | [bangla_date]
  1. Crimes
  2. Dhaka
  3. Lifestyle
  4. Mymensingh
  5. অর্থনীতি
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ধর্ম
  8. চট্টগ্রাম
  9. ঢাকা
  10. দেলদুয়ার
  11. বরিশাল
  12. বিভাগ
  13. বোররচর ইউনিয়ন
  14. ময়মনসিংহ
  15. রাজনীতি

দেশব্যাপী বিক্ষোভের ডাক ইনকিলাব মঞ্চের

প্রতিবেদক
jagonews
December 26, 2025 1:48 pm
ইনকিলাব মঞ্চের

56 / 100 SEO Score

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। 

আজকে শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর সারাদেশে এ কর্মসূচি পালিত হবে।

 একই সঙ্গে দোয়া-মোনাজাতের আয়োজন করা হবে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চ এবং ওসমান হাদির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

পোস্টে বলা হয়, ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের অগ্রসেনানী ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার রূপকার শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করার দাবিতে এবং তার রুহের মাগফেরাত কামনায় শুক্রবার জুমার নামাজের পর সারাদেশে দোয়া-মোনাজাত ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে জুমার নামাজ শেষে গণসংযোগ কার্যক্রম শেষ করে ফেরার পথে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট সড়কে চলন্ত রিকশায় থাকা অবস্থায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য অন্তর্বর্তী সরকার তাকে সিঙ্গাপুরে পাঠায়। তবে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মারা যান।

তার মৃত্যুর ঘটনায় দেশজুড়ে নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিভিন্ন সংগঠন ও নাগরিক সমাজ দ্রুত হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে আসছে

সর্বশেষ - Blog

আপনার জন্য নির্বাচিত
পাগলা মসজিদ

পাগলা মসজিদের দানবাক্সে মিললো ১১ কোটি ৭৮ লাখ টাকা

ওসমান হাদির মৃত্যু নিয়ে যে তথ্য দিলেন ডা. আহাদ

ঢাকা-১৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন রনি

দেলদুয়ারে মাদকবিরোধী অভিযানে ৬ মাদকসেবী ও ব্যবসায়ীর কারাদণ্ড।(বিস্তারিত থাকছে নিচে)

দেলদুয়ারে তেলের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: বেশি দামে তেল বিক্রি করায় জরিমানা ও স্পটেই তেল বিতরণ

দেলদুয়ার উপজেলা প্রশাসনের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রসঙ্গে সুস্পষ্ট ও আনুষ্ঠানিক প্রতিবাদ ও প্রশাসনিক অবস্থান ব্যাখ্যা।১৩/০৪/২৬- রোজ সোমবার (বিস্তারিত নিচে)

হাদি হ/ত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ না ছাড়ার ঘোষণা

শহিদ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের সমাবেশ আজ

দেলদুয়ারে মোটরসাইকেলে যাওয়ার পথে বজ্রপাতে বাবা-মেয়ের মর্মান্তিক মৃত্যু।০৫/০৬/২০২৬…

​দেলদুয়ারের হিংগানগর বড়বাড়ি চকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ।(বিস্তারিত থাকছে নিচে)

আটিয়ায় এলেংজানি নদীর ভাঙনরোধে জিওব্যাগ ফেলার কাজ শুভ উদ্বোধন।(বিস্তারিত থাকছে নিচে)