jugdhara
Sunday , 28 December 2025 | [bangla_date]
  1. Crimes
  2. Dhaka
  3. Lifestyle
  4. Mymensingh
  5. অর্থনীতি
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ধর্ম
  8. চট্টগ্রাম
  9. ঢাকা
  10. দেলদুয়ার
  11. বরিশাল
  12. বিভাগ
  13. বোররচর ইউনিয়ন
  14. ময়মনসিংহ
  15. রাজনীতি

ওসমান হাদি হত্যার পেছনে থাকা,সবার নাম উন্মোচন করে দেব’

প্রতিবেদক
jagonews
December 28, 2025 11:49 am

47 / 100 SEO Score

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করা হবে। যারা ঘটনার পিছনে আছে তাদের সবার নাম ও ঠিকানা উন্মোচিত করে দেব বলে জানান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

 গতকাল শনিবার রাতে রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে গিয়ে তিনি এ কথা বলেন।তিনি বলেন, ‘হত্যাকাণ্ডের তদন্ত চলছে। 

সরকার পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‌্যাবসহ সব গোয়েন্দা সংস্থাকে ঘটনার পেছনে কারা জড়িত, তা উদঘাটনের দায়িত্ব দিয়েছে। ইতোমধ্যে তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।’

মামলার তদন্তে এ পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার। যার মধ্যে অভিযুক্ত ফয়সালের বাবা হুমায়ুন কবির, মা হাসি বেগম, স্ত্রী সামিয়া, স্ত্রীর বড় ভাই শিপু এবং গার্লফ্রেন্ড মারিয়াও রয়েছে।

শেখ মো. সাজ্জাত আলী আরও বলেন, ‘এই হত্যাকাণ্ডে ব্যবহার করা দু’টি পিস্তল আমরা উদ্ধার করেছি। তদন্তের স্বার্থে অস্ত্র দুটি বর্তমানে সিআইডিতে সায়েন্টিফিক পরীক্ষার জন্য রাখা হয়েছে।’

তিনি জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটি ডিবি পুলিশ উদ্ধার করেছে। এ ছাড়া এই হত্যাকাণ্ডের পেছনে বিপুল অর্থ ব্যয় করা হয়েছে। 

তদন্তে ২১৮ কোটি টাকার সই করা একটি চেকও উদ্ধার করা হয়েছে। এটি একটি রহস্যজনক হত্যাকাণ্ড। এর পেছনে অনেকের জড়িত থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কারা এর নেপথ্যে রয়েছে, তা উদঘাটনে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সর্বশেষ - Blog

আপনার জন্য নির্বাচিত

দেলদুয়ার উপজেলা কৃষক দলের সদস্য সচিব লুৎফরের পিতা আছর উদ্দিনের ইন্তেকাল করেছেন ; রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া।(​নিজস্ব প্রতিবেদক, দেলদুয়ার | ২৭ মার্চ, ২০২৬)

সারা বাংলাদেশে এক যুগে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন:।১৩.০৬.২০২৬রোজ শনিবার

লিমন ও বৃষ্টি নিখোঁজ হওয়ার বিকেল থেকে রাতে কী ঘটেছিল, কী করেছিল সন্দেহভাজন খুনি

বিএনপিতে যোগ দিলেন গণঅধিকারের রাশেদ খাঁন

বিএনপিতে যোগ দিলেন গণঅধিকারের রাশেদ খাঁন

৫ মিনিটের ব্যবধানে সিলেটে দুইবার ভূমিকম্প

আটিয়ায় এলেংজানি নদীর ভাঙনরোধে জিওব্যাগ ফেলার কাজ শুভ উদ্বোধন।(বিস্তারিত থাকছে নিচে)

রাষ্ট্রীয় শোক চলাকালে ঢাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি ও শোভাযাত্রা নিষিদ্ধ

গুলিস্তানের খদ্দর মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে

গুলিস্তানের খদ্দর মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে

হাদি হত্যার তদন্তে বাংলাদেশ হাইকমিশনারকে ডাকলো ভারত

হাদি হত্যার তদন্তে বাংলাদেশ হাইকমিশনারকে ডাকলো ভারত

হাদির খু/নিকে পার করেন ২ নেতা, টাকা লেনদেনসহ জানা গেল চাঞ্চল্যকর তথ্য