jugdhara
Wednesday , 10 December 2025 | [bangla_date]
  1. Crimes
  2. Dhaka
  3. Lifestyle
  4. Mymensingh
  5. অর্থনীতি
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ধর্ম
  8. চট্টগ্রাম
  9. ঢাকা
  10. দেলদুয়ার
  11. বরিশাল
  12. বিভাগ
  13. বোররচর ইউনিয়ন
  14. ময়মনসিংহ
  15. রাজনীতি

মোবাইল ফোন নিবন্ধনের সময় বাড়লো ৩ মাস

প্রতিবেদক
jagonews
December 10, 2025 4:36 pm

43 / 100 SEO Score
নিউজটি অডিও শুনুন🎵

দেশের অনিবন্ধিত মোবাইল ফোন নিবন্ধনের সময় তিন মাস বাড়িয়েছে অন্তর্বতী সরকার। ফলে ১৬ই ডিসেম্বরের মধ্যে যারা নিজের ব্যবহৃত মোবাইল ফোনটি নিবন্ধন করতে ব্যর্থ হবেন, তারা চাইলে আগামী বছরের ১৫ই মার্চের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।

বুধবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।

তবে আগামী ১৬ই ডিসেম্বর থেকেই ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) শুরু হবে।

মোবাইল ফোন চোরাচালান, ক্লোনড ফ‌োন, রিফার্বিশড ফোন ও বিদেশের পুরোনো ফোনের প্রবেশ নিয়ন্ত্রণ, মোবাইল ফোন ছিনতাই, অনলাইন জুয়া, মোবাইল ব্যাংকিং, এমএফএস ইত্যাদি ডিজিটাল অপরাধ থেকে নাগরিকদের সুরক্ষা এবং একইসঙ্গে নিয়ম বহির্ভূতভাবে দেশের বাজারে ঢোকা মোবাইল ফোনের শুল্ক ফাঁকি প্রতিরোধ করার জন্য সরকার এই উদ্যোগ নিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

শুরুতে ১৬ই ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হলেও ব্যবসায়ীদের দাবির মুখে সেটি বাড়িয়ে ১৫ই মার্চ করা হয়।

এই সময়ের মধ্যে অনিবন্ধিত মোবাইল ফোন নিবন্ধন করা না হলে সেটি বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

সর্বশেষ - Blog

আপনার জন্য নির্বাচিত
ইনকিলাব মঞ্চের

দেশব্যাপী বিক্ষোভের ডাক ইনকিলাব মঞ্চের

এনসিপি থেকে তাসনিম জারার পদত্যাগ

তাসনিম জারার মনোনয়ন বাতিল

দেলদুয়ারে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু।১৯/০৬/২৬.রোজ শুক্রবার

রুমিন ফারহানা-নীরবসহ ৯ নেতাকে বহিষ্কার করলো বিএনপি

সারাদেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ এর উদ্বোধন: টাঙ্গাইলে উৎসবমুখর পরিবেশে খেলা শুরু।(বিস্তারিত থাকছে নিচে)

মানব পাচারকারী জহিরুল গ্রেফতার: দেলদুয়ার থানা পুলিশের সাফল্য।০৬/০৬/২০২৬–রোজ শনিবার।

হাদি হ/ত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ না ছাড়ার ঘোষণা

শহিদ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের সমাবেশ আজ

২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে দেলদুয়ারে বিএনপির শ্রদ্ধা নিবেদন।

সেই জুলাইযোদ্ধার ভয়ংকর প্রতারণার জাল, জানা গেল চাঞ্চল্যকর সব তথ্য