Warning: Constant DONOTCACHEPAGE already defined in /home/doinikju/public_html/wp-content/themes/jagonews/functions.php on line 331
সেই জুলাইযোদ্ধার ভয়ংকর প্রতারণার জাল, জানা গেল চাঞ্চল্যকর সব তথ্য Your request was blocked.
jugdhara
Thursday , 25 December 2025 | [bangla_date]
  1. Crimes
  2. Dhaka
  3. Lifestyle
  4. Mymensingh
  5. অর্থনীতি
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ধর্ম
  8. চট্টগ্রাম
  9. ঢাকা
  10. দেলদুয়ার
  11. বরিশাল
  12. বিভাগ
  13. বোররচর ইউনিয়ন
  14. ময়মনসিংহ
  15. রাজনীতি

সেই জুলাইযোদ্ধার ভয়ংকর প্রতারণার জাল, জানা গেল চাঞ্চল্যকর সব তথ্য

প্রতিবেদক
jagonews
December 25, 2025 8:53 pm

47 / 100 SEO Score

গাজীপুরে যৌথবাহিনীর বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছেন ওয়ারেন্টভুক্ত আসামি ও কথিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভী (২১)। সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমান সরকারের উপদেষ্টা ও সেনাবাহিনী প্রধানকে নিয়ে আপত্তিকর মন্তব্যসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। 

তিনি ওই এলাকার বাসিন্দা সেলিম মিয়ার কন্যা।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন।

পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর থানায় দায়ের করা একটি মামলায় তাহরিমা জান্নাত সুরভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। মামলায় তার বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণ করে অর্থ আদায় এবং ব্ল্যাকমেইলিংয়ের মতো অভিযোগ রয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতভাবে সেনাবাহিনী প্রধানকে লক্ষ্য করে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগও উঠেছে।

গুলশানের ব্যবসায়ীর কাছ থেকে আড়াই কোটি টাকা আদায়ের অভিযোগ

পুলিশের তদন্তে উঠে এসেছে, সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীকে জুলাই আন্দোলনসংক্রান্ত মামলায় জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র প্রায় আড়াই কোটি টাকা আদায় করে। তদন্তে জানা যায়, ভাইরাল হওয়া তাহরিমা জান্নাত সুরভীই ওই চক্রের অন্যতম মূল হোতা।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, এই চক্রটি ইতোমধ্যে বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের মাধ্যমে প্রায় ৫০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

হত্যা মামলার ভয় দেখিয়ে অর্থ আদায়

মামলার এজাহার অনুযায়ী, গত বছরের জুলাই–আগস্ট আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত হত্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে ধাপে ধাপে অর্থ আদায় করা হয়। গ্রেপ্তার, পুলিশি হয়রানি এবং মিথ্যা মামলার ভয় দেখিয়ে ‘সমঝোতার’ প্রলোভন দেখিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেয় চক্রটি।

ভাইরাল পরিচিতিকে পুঁজি করে প্রতারণা

পুলিশ জানায়,তাহরিমা জান্নাত সুরভী নিজেকে চব্বিশের গণঅভ্যুত্থানের সমন্বয়ক ও জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী হিসেবে পরিচয় দিতেন। তিনি গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিও, বিতর্কিত কর্মকাণ্ড ও লাইভে নির্দিষ্ট ব্যক্তিকে আক্রমণ করার মাধ্যমে তিনি আলোচনায় আসেন। অভিযোগ রয়েছে, এই পরিচিতি ও প্রভাব কাজে লাগিয়ে প্রভাবশালী মহলের সঙ্গে যোগাযোগ গড়ে তুলে পরে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করতেন।

অভিযান শেষে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

মোহাম্মদপুরে মা-মেয়েকে হ*ত্যা : গৃহকর্মী গ্রে*ফতার

ছাত্রশিবিরের নতুন কেন্দ্রীয় সভাপতি

ছাত্রশিবিরের নতুন কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম

​দেলদুয়ারে স্বাধীনতা দিবসে আরমৈষ্টা শিখা জনকল্যাণ সমিতির ক্রীড়া উৎসব অনুষ্ঠিত​ , দেলদুয়ার | ২৭ মার্চ, ২০২৬

আবারও বাংলাদেশি সন্দেহে ভারতে পিটিয়ে যুবক হ/ত্যা

অন্তর্বর্তীকালীন সরকার কোনো দলের পক্ষে নয়: পররাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকার কোনো দলের পক্ষে নয়: পররাষ্ট্র উপদেষ্টা

ডিসেম্বরের ৮ দিনেই এলো বিলিয়ন ডলার রেমিট্যান্স..

রুমিন ফারহানা-নীরবসহ ৯ নেতাকে বহিষ্কার করলো বিএনপি

ওসমান হাদির খুনি ফয়সালের দুই সহযোগী ভারতে আটক

গোপালগঞ্জে আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী যোগ দিলেন বিএনপিতে

মসজিদ বানাতে আপত্তি নেই, কিন্তু নামেই সমস্যা: শুভেন্দু অধিকারী