jugdhara
Wednesday , 24 December 2025 | [bangla_date]
  1. Crimes
  2. Dhaka
  3. Lifestyle
  4. Mymensingh
  5. অর্থনীতি
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ধর্ম
  8. চট্টগ্রাম
  9. ঢাকা
  10. দেলদুয়ার
  11. বরিশাল
  12. বিভাগ
  13. বোররচর ইউনিয়ন
  14. ময়মনসিংহ
  15. রাজনীতি

হাদি হ/ত্যা/র প্রতিবাদে সাত দেশের ভারতীয় দূতাবাসের সামনে শিখদের বি/ক্ষো/ভ আজ

প্রতিবেদক
jagonews
December 24, 2025 9:48 am
হাদি হত্যার প্রতিবাদে সাত দেশের ভারতীয় দূতাবাসের সামনে শিখদের বিক্ষোভ আজ

57 / 100 SEO Score

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক শহীদ শরীফ ওসমান হাদির হত্যার ঘটনার প্রতিবাদে বিশ্বের সাতটি দেশে ভারতীয় কূটনৈতিক মিশনের সামনে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে পাঞ্জাবের স্বাধীনতাপন্থী শিখ সম্প্রদায়ের একটি অংশ।

বুধবার সংশ্লিষ্ট দেশগুলোর স্থানীয় সময় অনুযায়ী দুপুর ১২টায় এসব কর্মসূচি পালিত হবে বলে জানানো হয়েছে।

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন শিখস ফর জাস্টিস (এসএফজে)-এর জেনারেল কাউন্সেল গুরপতওয়ান্ত সিং পান্নুন এক ভিডিও বার্তায় এ কর্মসূচির ঘোষণা দেন

তার বক্তব্য অনুযায়ী, বাংলাদেশের ঢাকা ছাড়াও পাকিস্তানের ইসলামাবাদ, অস্ট্রেলিয়ার মেলবোর্ন, যুক্তরাজ্যের লন্ডন, ইতালির মিলান, কানাডার টরন্টো ও ভ্যাঙ্কুভার এবং যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ভারতীয় দূতাবাস ও কনস্যুলেটের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হবে। একই সঙ্গে এসব কূটনৈতিক মিশন বন্ধের দাবিও তোলা হবে।

পান্নুন বলেন, বাংলাদেশে ছাত্রনেতাদের বিরুদ্ধে কথিত হত্যার পরিকল্পনা এবং অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার উৎখাতের অভিযোগ আন্তর্জাতিক মহলে তুলে ধরতেই এই কর্মসূচি। তার দাবি, এসব কর্মকাণ্ড ভারতের রাষ্ট্রীয় পরিকল্পনার অংশ।

তিনি আরও বলেন, শিখস ফর জাস্টিস বাংলাদেশের ভেতরে ভারতের গোপন হত্যাকাণ্ড সংক্রান্ত অভিযোগ বিশ্ববাসীর সামনে উপস্থাপন করতে চায়। তার ভাষ্য অনুযায়ী, ওসমান হাদির হত্যাকাণ্ড ইতোমধ্যেই সংঘটিত হয়েছে এবং ভারতীয় কূটনৈতিক মিশনগুলোকে তারা ভারতের গোয়েন্দা সংস্থার কার্যক্রমের কেন্দ্র হিসেবে বিবেচনা করে।

পান্নুন অভিযোগ করেন, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার এ ঘটনার সঙ্গে জড়িত এবং এসব দূতাবাস থেকেই নজরদারি ও গুপ্তচর কার্যক্রম পরিচালিত হয় বলে তারা মনে করেন। এ কারণেই একযোগে বিভিন্ন দেশে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ - Blog

আপনার জন্য নির্বাচিত

দেলদুয়ারে ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত।(বিস্তারিত থাকছে নিচে)

দেলদুয়ারে তেলের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: বেশি দামে তেল বিক্রি করায় জরিমানা ও স্পটেই তেল বিতরণ

মসজিদ বানাতে আপত্তি নেই, কিন্তু নামেই সমস্যা: শুভেন্দু অধিকারী

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জনের মর্মান্তিক মৃত্যু: উদ্ধার কাজ চলছে।২৫/৬/২৬-রোজ সোমবার

দেলদুয়ারে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত।(বিস্তারিত থাকছে নিচে)

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

ওসমান হাদি হত্যার পেছনে থাকা,সবার নাম উন্মোচন করে দেব’

ঢাকা-২ আসনে জামায়াত -প্রার্থীর মনোনয়ন বাতিল

হাদি হত্যার বিচার দাবিতে আজ থেকে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি

দেলদুয়ারে উপজেলা প্রশাসনের উদ্যোগে কুরবানীর বর্জ্য অপসারণ ও ডেঙ্গু বিশেষ পরিচ্ছন্নতা অভিযান সফলভাবে সম্পন্ন। ৩০/০৫/২০২৬ শনিবার