দেলদুয়ার প্রতিনিধি:
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নের কইজুরি গ্রামে মাদকবিরোধী এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে মাদক সেবনের অপরাধে হাতেনাতে এক ব্যক্তিকে আটক করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার সকাল ১১টা কইজুরি গ্রামে এ যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস দল।
আদালত সূত্র জানায়, মাদক কেনাবেচা ও সেবনের গোপন সংবাদের ভিত্তিতে কইজুরি গ্রামে এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে এক মাদকসেবীকে আটক করা হয়। পরে আটককৃত ব্যক্তি নিজের অপরাধ স্বীকার করায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সাথে তাকে নগদ অর্থদণ্ডও (জরিমানা) করা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার জানান:
”মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে আমাদের এই অভিযান। যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই ধরণের বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, দেলদুয়ারের বিভিন্ন এলাকায় মাদক নির্মূলে তাদের নিয়মিত নজরদারি রয়েছে এবং সাধারণ মানুষকে মাদকবিরোধী কার্যক্রমে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তারা। সাজাপ্রাপ্ত আসামিকে যথাযথ প্রক্রিয়ায় টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।


















