Warning: Constant DONOTCACHEPAGE already defined in /home/doinikju/public_html/wp-content/themes/jagonews/functions.php on line 331
হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ না ছাড়ার ঘোষণা Your request was blocked.
jugdhara
Friday , 26 December 2025 | [bangla_date]
  1. Crimes
  2. Dhaka
  3. Lifestyle
  4. Mymensingh
  5. অর্থনীতি
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ধর্ম
  8. চট্টগ্রাম
  9. ঢাকা
  10. দেলদুয়ার
  11. বরিশাল
  12. বিভাগ
  13. বোররচর ইউনিয়ন
  14. ময়মনসিংহ
  15. রাজনীতি

হাদি হ/ত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ না ছাড়ার ঘোষণা

প্রতিবেদক
jagonews
December 26, 2025 7:39 pm
হাদি হ/ত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ না ছাড়ার ঘোষণা

54 / 100 SEO Score

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সংগঠনটির নেতারা।

শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীসহ সাধারণ শিক্ষার্থী ও জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে এসে অবস্থান নেয়। এ সময় শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে ইনকিলাব মঞ্চের অন্যতম সংগঠক আসাদুজ্জামান আসাদ বলেন,
“আমাদের এই আন্দোলন কোনো অর্থ বা সুযোগ-সুবিধার জন্য নয়। এটি শহিদের রক্তের ইনসাফ কায়েমের লড়াই। ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”

হাদির স্মৃতিকে বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে তুলনা করে তিনি আরও বলেন,
“বাংলাদেশ থাকবে না, আমার হাদি ভাই থাকবে না—এটা হতে পারে না। আপনারাই বলবেন, আমার বাংলাদেশ থাকবে, আমার হাদি ভাই থাকবে।”
তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার এবং আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান।


এর আগে বক্তব্যে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের জানান, ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ কর্মসূচি চলবে। প্রয়োজনে শাহবাগ চত্বরে রাত্রিযাপন করার কথাও ঘোষণা করেন তিনি।

আসাদুজ্জামান আসাদ আরও বলেন, অনেক মানুষ আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে অর্থ দিতে চাইছেন, তবে তাদের অর্থের প্রয়োজন নেই।
“আমাদের প্রয়োজন আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। এখানে স্পষ্ট লেখা আছে— ‘জান দেব, জুলাই দেব না।’ শহিদ ওসমান হাদি নিজের জীবন দিয়ে এই আদর্শ প্রমাণ করেছেন। এখন সাধারণ মানুষের দায়িত্ব এই দেশে ন্যায়বিচার নিশ্চিত করা।”

তিনি আরও ঘোষণা দেন, খুনিদের বিচার না হওয়া পর্যন্ত তারা খাওয়া-দাওয়া বন্ধ রাখবেন। উপস্থিত জনতাকে শপথ করিয়ে তিনি বলেন,
“আজ সবাই প্রতিজ্ঞা করুন—যতক্ষণ শহিদ শরিফ ওসমান হাদির বিচার না হবে, আমরা কেউ ঘরে ফিরব না, এক ফোঁটা পানিও পান করব না।”

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

​দেলদুয়ারে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত​নিজস্ব প্রতিবেদক, দেলদুয়ার | ২৬ মার্চ, ২০২৬​

ঢাকা-২ আসনে জামায়াত -প্রার্থীর মনোনয়ন বাতিল

ঢাকা-১৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন রনি

গণঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ

কলকাতায় বাংলাদেশবিরোধী বিক্ষোভে ‘রক্তাক্ত’ ময়ূখ রঞ্জন

রাষ্ট্রীয় শোক চলাকালে ঢাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি ও শোভাযাত্রা নিষিদ্ধ

৫ মিনিটের ব্যবধানে সিলেটে দুইবার ভূমিকম্প

দেলদুয়ার উপজেলা কৃষক দলের সদস্য সচিব লুৎফরের পিতা আছর উদ্দিনের ইন্তেকাল করেছেন ; রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া।(​নিজস্ব প্রতিবেদক, দেলদুয়ার | ২৭ মার্চ, ২০২৬)

ছাত্রশিবিরের নতুন কেন্দ্রীয় সভাপতি

ছাত্রশিবিরের নতুন কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম

মোবাইল ফোন নিবন্ধনের সময় বাড়লো ৩ মাস